লোহাগাড়ায় জাতীয় পার্টির নেতা নিখোঁজ

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন নামে (৪২) গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

বৃহস্পতিবার এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আনোয়ারের ছোট ভাই মো: সেলিম। জিডি নম্বর-১৪৪০

নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের পুত্র। ও লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির নেতা বলে জানা গেছে।

আনোয়ার হোসেনের ছোটভাই সেলিম বার্তা বাজার পত্রিকা কে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত আটটার দিকে দিকে দরবেশহাট সওদাগর পাড়ার খামার বাড়ি ছিল। সেখান থেকে বটতলী ফোরকান টাওয়ার বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন ।

নিখোঁজের পার তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এছাড়াও তার সাথে অনেক টাকাও থাকে।তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদু ইসলাম বার্তা বাজার পত্রিকা কে জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও আনোয়ারকে না পাওয়ায় তার ছোট ভাই সেলিম থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর