অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ান তারকা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি অশ্লীন বাক্য ব্যবহার করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেলবোর্ন স্টারসের লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিডনি থান্ডার্সের বিপক্ষে নেমেছিল মেলবোর্ন স্টারস। ম্যাচ চলাকালীন সময়ে অশ্লীন শব্দ ব্যবহার করেন জাম্পা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

এছাড়াও তাকে আড়াই হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। জাম্পা নিজের ওপর আনা এই অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আগামী ২ জানুয়ারি হোবার্ট হারিকেনের বিপক্ষে মাঠে নামবে মেলবোর্ন স্টারস। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই অজি তারকা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর