জমির ভুয়া মালিক সেজে কাগজপত্র নকল করে অন্যের জমি বিক্রি করার চেষ্টাকারী ৬ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি উদ্ধার প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আঃ মান্নান (৫৫), মোঃ মোতালেব শিকদার (৬৫), মোঃ নাসির হোসেন (৬০), মোঃ পিয়ার হোসেন (৪৯), মোঃ গোলজার হোসেন (৪৫) ও মোঃ আঃ রব নিরু (৪০)
এ সময় তাদের কাছ থেকে তিনটি একশত টাকার স্ট্যাম্প, একটি ইসলামী ব্যাংকের চেক, একটি পঞ্চশ টাকার স্ট্যাম্প, একশত টাকার স্ট্যাম্প চুক্তিনামা তিনটি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ জমি সংক্রান্ত আরো বিভিন্ন ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম গণমাধ্যমকে জানান, বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড় সাত টায় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ভুয়া মালিক সেজে অন্যের জমির নকল কাগজপত্র তৈরি করে আরেকজনের কাছে বিক্রি করার পাঁয়তারা করছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম