রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদক বিরোধী  অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া সকলে মাদক বিক্রি এবং সেবনের দায়ে জড়িত।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৮১৭ পিস ইয়াবা, ৯০০ গ্রাম হেরোইন, ১৪৬ গ্রাম গাঁজা, ১৫ বোতল দেশি মদ ও ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর