র‍্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি, বোলিংয়ে দেশসেরা সাকিব

সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৬৫৪ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ে ১৬তম পজিশনে আছেন তিনি।

এর আগে ১৯ নম্বরে ছিলেন মুশফিক। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিক। ৫৯৭ রেটিং নিয়ে ৩১ নম্বর অবস্থানে আছেন ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সেরা সাকিব আল হাসান। তিনি ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে আছেন। এর আগে ৩৯ নম্বরে ছিলেন সাকিব। এছাড়াও মুমিনুল হক ৪৬, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৫, লিটন দাস ৭৮ নম্বর পজিশনে আছেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আছেন সাকিব। ৬৩৭ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে আছেন সাকিব। বোলারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন তিনি। এছাড়াও ৫৮৫ পয়েট নিয়ে তাইজুল ইসলাম ২৬ ও ৫৭০ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর