যুক্তরাষ্ট্রে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মেসি, চলে যাচ্ছেন সেখানেই!

গত মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু আইনের মারপ্যাঁচে তাকে আটকে দেয় বার্সা কর্তৃপক্ষ। এবারও মেসির বার্সা ছাড়া নিয়ে গুঞ্জন উঠেছে।

চুক্তি অনুযায়ী বার্সায় এটাই মেসির শেষ মৌসুম। এরপর ফ্রি হয়ে যাবেন মেসি। যেকোনো দলেই যোগ দিয়ে পারবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানান, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান।

মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা আরও কিছু জোরালো হল সাম্প্রতিক সময়ে প্রকাশিত নানা খবরে। স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৮৩ কোটি টাকা।

মেসি যুক্তরাষ্ট্র লিগের দল ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে খেলতে চান। ওই ক্লাবের মালিক আরেক সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম। মেসির এই ফ্ল্যাট থেকে ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব মাত্র ২৫ মিনিট।

মেসি দেড় বছর আগেই পোরশে ডিজাইনের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ২০১৪ সালে নির্মিত হয় এই টাওয়ার। যেখানে কেবল গাড়ি উপরে তোলার জন্য একটি আলাদা লিফট রয়েছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর