অনলাইনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই বিতরণের আনুষ্ঠানিকতা উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যবিধির দিকে সর্বাত্মক খেয়াল রেখে ঢাকার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।

প্রত্যেক বছরের শুরুতে প্রধানমন্ত্রী গণভবন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেও এবার মহামারি করোনা পরিস্থিতির জন্য সম্ভব হয়নি। এখন সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ স্কুলেই বই বিতরণ করা হবে।আগামী জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে অনলাইনে ক্লাস চলবে বলে জানান তিনি।

এ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর