স্মিথ-কোহলিকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উইলিয়ামসন

ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে রানখরায় ভুগছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্মিভেন স্মিথ। এমন ফর্মের কারণে এবার টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন তিনি।

আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্মিথ-কোহলিকে টপকে এখন সবার উপরে নিউজিল্যান্ড অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি। তার অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পায় নিউজিল্যান্ড। এমন পারফরম্যান্সের জন্যই টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন তিনি।

৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছেন স্মিথ। ৮৭৭ রেটিং নিয়ে তিনে আছেন তিনি। কোহলি ৮৭৯ রেটিং নিয়ে দুইয়ে আছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর