চলে গেলেন জায়েদ খানের বাবা

ঢালিউড সিনেমার অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯.৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

জায়েদ খান নিজেই বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি তার ফেসবুকে লিখেন আমার আব্বা নেই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য, এর আগে জায়েদ খান বলেন, তার বাবা ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার গলায় টিউমার হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর