ট্রাম্পের প্রণোদনা বৃদ্ধির প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট কতৃক ডোনাল্ড ট্রাম্পের আর্থিক প্রণোদনা বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে। বুধবার ভোট শেষে প্রস্তাবটি প্রত্যাখান করেন রিপাব্লিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট।

এসময় রিপাবলিকানদের প্রধান মিচ ম্যাককনেল বলেন, প্রতি পরিবারকে আর্থিক সহায়তার পরিমাণ ৬শ’ ডলার থেকে বাড়িয়ে দুই হাজার ডলার করা হলে ঋণের পরিমাণ অনেক বেড়ে যাবে।

গত রোববার ৬শ’ ডলার আর্থিক সহায়তার বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু পরিবার প্রতি আর্থিক সহায়তা ২ হাজার করার দাবি জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর