চলছে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে চলছে ভোট গ্রহণ বিরতহীন ভাব চলবে বিকেল ৫টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট ১৭টি পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন।
অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যদের ভোট দিতে সঙ্গে পরিচয় পত্র থাকতে হবে। এমন নির্দেশনা প্রেস ক্লাব থেকে। সব সদস্যের কার্ড না থাকার কারণে এমন সিদ্ধান্ত কিছুটা শিথিল করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বিএফইউজে-বাংলাদেশ সাবেক মহাসচিব ওমর ফারুক এবং ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খানের নেতৃত্বে দুটি প্যানেলে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
এই দুই প্যানেলের ৩৪ জন প্রার্থী ব্যাতিত ১২ জন স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে ভোটে লড়ছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম