টিকটক, লাইকি ও বিগো লাইভ অ্যাপস বন্ধ আ নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বুধবার(৩০ ডিসেম্বর) জনস্বার্থে করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ জে. আর খান রবিন।
এই রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, ডাক সচিব, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের আইজিকে।
এর আগে এই আইনজীবী টিকটক, লাইকি ও বিগো লাইভ অ্যাপস বন্ধ বা নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। ওই নোটিশের জবাব না পেয়ে অবশেষে রিট করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
নোটিশে বলা হয়, টিকটক, লাইকি ও বিগো লাইভ এসব অ্যাপ ব্যবহার করে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে তাদের নৈতিকতা, সামাজিক মুল্যবোধ ও পারস্পারিক শ্রদ্ধাবোধ। এছাড়া তরুণ বা কিশোর গ্যাং গড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে হয়ে উঠছে সহিংস।
বার্তাবাজার/পি