আগামী ৩ দিন দেশের সকল ব্যাংক বন্ধ

সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে এই দুই মিলিয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে একটানা তিন দিন দেশের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এমনকি আর্থিক প্রতিষ্ঠানেও হবে না লেনদেন। সেই সাথে বন্ধ থাকবে শেয়ার মার্কেটের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সকল ব্যাংকের প্রধান কার্যালয় খোলা থাকবে।

বুধবার (৩০ ডিসেম্বর) ব্যাংকিং ব্যবস্থায় ছিল এ বছরের শেষ কার্যদিবস। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংকের চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও সকল ধরনের আর্থিক লেনদেন বন্ধ থাকবে এই দিনে।

এদিকে আসছে নতুন বছর ২০২১ সাল। ২০২১ সালের জানুয়ারি মাসের ১ ও ২ তারিখ সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

ব্যাংক কতৃপক্ষ জানায়, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো চলতি বছরের আর্থিক হিসাব শেষ করে। এ দিনে বিভিন্ন শাখা থেকে প্রাপ্ত হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ কারণে দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ দিন ব্যাংক খোলা থাকলেও সকল প্রকার লেনদেন বন্ধ থাকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর