পাবনায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে

শ্রমিকদের মারধরের প্রতিবাদে মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

পাবনা জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্মঘট চলাকালে পাবনা থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহণ চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেবে না, এমন তুচ্ছ অজুহাতে মাঝেমধ্যেই মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারিকে মারধর করে তারা।

এদিকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে সাধারণ যাত্রীরা পড়েছে বিপাকে সকাল থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহণ চলাচল বন্ধ থাকবে দুর্ভোগে পুহাতে যাত্রীদের। চলাচল করি যাত্রী সাধারণ জানান অতি দ্রুত প্রশাসনের কাছে সমাধাণে দাবি করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর