আয় কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন আজ। ২০২০-২০২১ বছরের করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
যেহেতু বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক বন্ধ থাকবে এবং লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। সেহেতু সকল করদাতাদের বুধবার (৩০ ডিসেম্বর)’র মধ্যে চালান, পে অর্ডার, ব্যাংক ড্রাফট করে রাখার অনুরোধ জানিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
আজ আয়কর রিটার্ন গ্রহণের জন্য বুথ খুলে আছেন কর অফিসের কর্মকর্তারা। কিন্তু শেষ দিনে এসেও করদাতাদের উপস্তিতি তেমন নেই। সকালের দিকে কর অঞ্চলগুলো বেশ ফাঁকাই রয়েছে।
গত নভেম্বর মাসের শেষ কার্যদিবসে করদাতাদের ব্যপক ভীড় হওয়ায় অনেকেই নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল করতে পারছিল না। তাদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময় শেষ হওয়ায় আরো একমাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম