রোহিঙ্গাদের ভাষান চরে সরিয়ে নেয়ার ব্যাপারে কিছু আন্তর্জাতিক সংস্থা অসত্য তথ্য দিচ্ছে বলে জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, যে সংস্থাগুলো ভুল তথ্য দিচ্ছে, রোহিঙ্গাদের স্থানান্তরের ব্যপারে আপত্তি জানাচ্ছে তাদের ভুল অচিরেই ভেঙে যাবে বলে তিনি মনে করেন। কারণ এটি ভয়ংকর কোন চর না। এটি স্বাভাবিক একটা জায়গা।
তিনি বলেন,পর্যায়ক্রমে ১ লাখ রোহিঙ্গাকে ভাষানচরে স্থানান্তর করা হবে। আগামী বছর কয়েক হাজার রোহিঙ্গা ভাষানচরে নেয়া সম্ভব হবে।
এ পর্যন্ত দুই দফায় ৩ হাজার, ৭৫২ জন রোহিঙ্গাকে ভাষানচরে নিয়ে যাওয়া হয়েছে। শুরুতে তাদের আপত্তি থাকলেও যারা গিয়েছেন, পরবর্তীতে তারাই আত্মীয়-স্বজনদের উৎসাহিত করছেন ভাষানচরে যাওয়ার জন্য।
এ সময় তিনি সকলকে মনে করিয়ে দেন যে ভাষানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া কোনমতেই স্থায়ী সমাধান নয়।
বার্তাবাজার/ই.এইচ.এম