এডেনের বিমানবন্দরে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ২৭

ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর এডেনে ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) কয়েক দফায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইয়েমেনের এডেন বিমানবন্দর। এ সময় মানুষ জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করে।

আল জাজিরা জানায়, সৌদি থেকে নব গঠিত সরকার বহনকারী একটি বিমান অবতরণের পর পরই বিমানবন্দরে ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এতে বহু হতাহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নিহতের পরিমাণ বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

এ বিস্ফোরণে মন্ত্রিসভার কারো কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইয়েমেন কর্তৃপক্ষ। বিস্ফোরণের পরই প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিকসহ মন্ত্রিসভার সকল সদস্যদের নিরাপদভাবে প্রেসিডেন্টের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর