ফরিদপুরের সালথা থানা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন দুর্বৃত্তের পিস্তলের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের কুন্ডুবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় সজিব নামের আরো এক শ্রমিক নেতাকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা তার উপর গুলি চালিয়েছে বলে আহতের পরিবার দাবী করেছে।
পুলিশ ও আহতের পরিবার জানায়, বুধবার রাতে সালথা বাজার হতে বাড়ী যাওয়ার পথে উপজেলার বল্লভদি ইউনিয়নের কুন্ডুবাড়ি নামকস্থানে দুলাল কাজির সমর্থকরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে শাহিনকে গুলি করলে সে রাস্তার পাশে পড়ে যায়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে পিস্তল দিয়ে চারটি গুলি করে। শাহিনের সাথে থাকা সজিব তাদেরকে বাঁধা দিলে তারা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়ে তারা। ঘটনার পর এলাকাবাসী সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সজিবকে ভর্তি রাখা হয়। আর উন্নত চিকিৎসার জন্য শাহিনকে ফরিদপুর ট্রমা সেন্টারে পাঠালে সেখানে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ‘ঘটনাটি জানা মাত্রই আমর সেখানে উপস্থিত হই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই মামলা নিবো।’
বার্তাবাজার/পি