জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩০ ডিসেম্বর) রাতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে। গ্রেফতার হওয়া ব্যক্তি নাম মো. সাদ্দাম হোসেন ভূইয়া ওরফে অন্তু (৩১)।
জানা যায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করে এ যুবককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কমেন্ট শেয়ার করার অপরাধে ঐ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
এরপর ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম