এই করোনা পরিস্থিতিতে নতুন বছরে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দিচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্যবিধি মেনে এই মিলনায়তনে মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে কিছু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল ১ জানুয়ারি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ৩ দিন করে মোট ১২ দিন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ১ জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই এসব শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে।
এবার নতুন বছরের জন্য নতুন বই ছাপানো হয়েছে প্রায় ৩৫ কোটি।
বার্তাবাজার/পি