রাজধানীতে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। কামরুল ইসলাম নামের এই এসআই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় কর্মরত ছিলেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিমানবন্দরের পাশে অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠের কাছে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন। দ্রুতগতির একটি বাস কামরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। বিমানবন্দর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো.শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, কামরুলকে গাড়ি চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। তবে এখনও গাড়িটি শনাক্ত করা যায়নি।

গুলশান থানার ওসি আবুল হাসান জানান, নাইট ডিউটি শেষে বুধবার বিকালেও থানায় কাজ করেছেন কামরুল। কিছুক্ষণ আগে তিনি তার মৃত্যু সংবাদ পেয়েছেন।

কামরুল ইসলাম সপরিবার গুলশানের কালাচাঁদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর