এবার বিমানবালা হিসাবে সৌদি নারীরা

প্রথমবারের মত সব বিধি নিষেধ পরিবর্তন করে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে নারী বিমানবালা নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম ধাপে তারা ৫০ জন নারী কর্মীকে এই পদের জন্য নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

দুই মাসের প্রশিক্ষণ শেষে এই নারী বিমানবালাদেরকে রিয়াদ ও জেদ্দার বিমানবন্দরে নিয়োগ দেওয়া হবে।

এর আগে চলতি বছরের শুরু দিকে দেশটির বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ফ্লাইনাস জানিয়েছিল, বিমানবালা হিসাবে তারা নারী কর্মী নিয়োগ দিবে।

ওই নিয়োগে বলা হয়েছিল, বিমানবালা হিসাবে কাজ করতে ইচ্ছুক ওইসব নারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে মাধ্যমিক উর্ত্তীর্ণ। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৩০ বছর। ইংরেজি ভাষায় দক্ষতার শর্তও দেয়া হয়। স্বাস্থ্য পরীক্ষায়ও তাদেরকে উর্ত্তীর্ণ হতে হবে।
সূত্র: সৌদি গেজেট.

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর