জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আগামী ১৮ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় এই অধিবেশন শুরু হবে। নতুন বছরে এটিই হবে প্রথম অধিবেশন।
দেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই আহ্বান করেছেন।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া ওই অধিবেশনটিই চলে ২০ নভেম্বর পর্যন্ত। এটিই ছিল বছরের শেষ সংসদ অধিবেশন।
তাছাড়া সাধারণ অধিবেশন শুরু হয় ৬ই সেপ্টেম্বর থেকে। সেটা ছিল সংসদের নবম অধিবেশন। করোনা পরিস্থিতির পর এই অধিবেশনের মাধ্যমে সংসদে ফিরেছিল সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/এসজে