মাগুরায় পৌরসভা নির্বাচনে ৫০প্রার্থীর প্রতীক বরাদ্ধ, প্রচারণা শুরু

মাগুরা পৌরসভা নির্বাচনে আজ (বুধবার) বিকাল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ থেকেই জেলার একমাত্র এই পৌরসভায় নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে।

জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বার্তা বাজারকে জানান, পৌর নির্বাচন উপলক্ষে ৩ মেয়র প্রার্থী ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থী ইকবাল আকতার খান ধানের শীষ ও ইসলামী আন্দোলন প্রার্থী মশিউর রহমান পাখা প্রতীক পেয়েছেন। সাধারণ ৪৭ প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, মাগুরা পৌরসভার মোট ৭৬ হাজার ৮৭৫ জন ভোটার আগামী ১৬ জানুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ভোটারা ইভিএম পদ্ধতিতে তাদের ভোট প্রদান করবেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর