বিএনপির সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রস্তুত যুবলীগ: নিখিল

বিএনপির সন্ত্রাসীদের প্রতিহত করতে সারাদেশের যুবলীগ নেতাকর্মীরা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বুধবার (৩০ ডিসেম্বর) গণতন্ত্রের নিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে উপস্থত হয়ে তিনি এই কথা বলেন।

নিখিল বলেন, বিএনপি-জামায়াত আজও ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত গণতন্ত্র হত্যাকারী সংগঠন। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে।

তিনি বলেন, খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কোনো গণতান্ত্রিক অধিকারে আপনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন? বাংলার মানুষের কাছে বাংলার মাটিতে, বাংলার যুব সমাজের কাছে জবাব দিতে হবে, তা না হলে শেখ পরশের নেতৃত্বে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

দিনটি উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের করে তা গিয়ে শেষ হয় জাতীয় শহীদ মিনারের সামনে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশ নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর