জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখা ‘মুজিব শতবর্ষের ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
বুধবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে মাধ্যমে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম এবং বইয়ের লেখক চেয়ারম্যান ড. এ.এইচ.এম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, বইটিতে আমাদের জাতির পিতার সংগ্রামী জীবনের ইতিহাস ও তাঁর বঙ্গবন্ধু থেকে বিশ্বনেতা হয়ে ওঠার বর্ণনা রয়েছে। লিখিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। যা নতুন প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয় বই হিসেবে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।
মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ.এইচ.এম মাহবুবুর রহমানের লেখা ‘মুজিব শতবর্ষের ইতিহাস, ১৯২০-২০২০’ শীর্ষক বইটি প্রকাশ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
বার্তাবাজার/এ.আর