খাম্বা দিয়ে কোটি কোটি টাকা পাচার করেছে বিএনপি: পানিসম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক বলেছেন, অতীতে বিএনপি বিদ্যুতের নামে খাম্বা দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা এক মেগওয়াট বিদ্যুৎ ও উৎপাদন করতে পারেনি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এ পর্যন্ত ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। দেশে এখন আর বিদ্যুৎ সংকট নেই।

বুধবার (৩০ ডিসেম্বর) শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে সকাল সাড়ে ১০ টায় জোনাল অফিস কার্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী এলাকার উন্নয়নের বর্ননা দিয়ে বলেন, সখিপুর উপজেলা হবে, তার আগে পৌরসভা হবে। আমি নিজ এলাকা সাবলম্বী করে যাবো, যাতে সখিপুরের মানুষকে আর কারো কাছে যেন যেতে না হয়। এছাড়াও সখিপুরের চরসেন্সাস ও কার্তিকপুরে আরো দুইটি বিদ্যুতের সাবস্টেশন হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে চলছে। মেঘনা ট্যানেল এর সমীক্ষা চলছে। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ফোর লেন হবে। আমাদের আলুর বাজার পর্যন্ত রেল আসবে।

প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, কাঁচিকাটায় গতকাল চার হাজার চারশ গ্রাহকে বিদ্যুৎ সংযোগ দিযেছি। বাকী সাড়ে তিন হাজার গ্রাহকে আগামী স্বাধীনতার মাস মার্চ মাসের মধ্যে সংযোগ দেয়া হবে।

তিনি দলীয় ঐক্যের প্রশ্নে নেতাকর্মীদের প্রসংশা করে বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, তার প্রমাণ আমি পেয়েছি ডিএমখালির উপনির্বাচনে। সেখানে শান্তিপুর্ন ভোটে নৌকার বিপুল বিজয় প্রমান হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে কোন প্রভাব বিস্তার করে না।

শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার, জুলফিকার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা।

সখিপুর থানা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সখিপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজি ফিরোজ হোসেন খান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর