চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী বার্তা বাজারকে বলেন, ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় বুধবার নগরীর কোতোয়ালী থানার কেসি দে রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মা মনি ফার্মেসিকে ২০ হাজার, স্বদেশ মেডিকোকে ১০ হাজার ও মডার্ন হারবালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
বার্তাবাজার/এ.অর