জয় বাংলা আর নৌকা শ্লোগানে প্রকম্পিত সিংড়া

“গণতন্ত্রের বিজয় দিবস” পালন উপলক্ষে নাটোরে সিংড়া উপজেলা আওয়ামী লীগের র‌্যালী জনস্রোতে পরিনত হয়েছে। এসময় জয় বাংলা আর নৌকা শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো সিংড়া শহর।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “গণতন্ত্রের বিজয় দিবস” পালন উপলক্ষে সিংড়া উপজেলা, পৌর এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এসময় র‌্যালীতে নেতৃত্ব দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর