প্রতিদ্বন্ধী ছাড়াই মেয়র হলেন পাট মন্ত্রীর স্ত্রী হাসিনা

নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় আবারও মেয়র হয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজীর সহধর্মিনী হাসিনা গাজী। তবে এইবার তিনি মেয়র হয়েছেন বিনা প্রতিদ্বন্ধীতায়।

বুধবার দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধের সময় নৌকা প্রতীক পান তারাব পৌরসভায় মেয়র প্রার্থী হাসিনা গাজী। তবে তার সাথে আর কোনো প্রার্থী পাওয়া যায়নি। সেই হিসাবে বেসরকারিভাবে তিনিই এখন তারাব পৌরসভার মেয়র।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রূপগঞ্জের নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান।

তিনি জানান, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের দিন হাসিনা গাজী ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না। তবে নিয়ম অনুযায়ী যথা সময়েই নির্বাচিতের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে।

তিনি আরও জানান, তারাব পৌর নির্বাচনে একজন ব্যক্তিই বিএনপির প্রার্থী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের নাম প্রস্তাব করেন। নির্বাচনী আচরণ লঙ্ঘণ করায় তাদের উভয়ের মনোনয়ন বাতিল হয়। তাছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবু সাঈদ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে যান। এই পৌরসভায় আরও তিন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্ধীতায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর