ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর কুদ্দুস ভূঁইয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
আজ (বুধবার) দুপুরে কুদ্দুস ভূঁইয়ার বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা ও শীতবস্ত্র দেওয়া হয়। খুব শিঘ্রই তাকে একটি ঘরও নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি বার্তা বাজারকে জানান, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি জেলা প্রশাসকের নিকট জানানো হয়েছে। তিনি মুজিববর্ষের একটি ‘ক’ শ্রেণির ঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন।’
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকালে দিনমজুর কুদ্দুস ভুঁইয়ার একমাত্র বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ নিয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তাবাজার ‘সর্বনাশা আগুনে হারালো মাথা গোঁজার একমাত্র ঠাঁই’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন: সর্বনাশা আগুনে হারালো মাথা গোঁজার একমাত্র ঠাঁই
বার্তাবাজার/এ.আর