আনোয়ারায় কালভার্টের নিচ থেকে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা সাত্তার হাট এলাকা সাত্তার হাট মুরালি সড়কের কালভার্টের নিচে থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিক তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানার উপ পুলিশ পরির্দশক বিকাশ রুদ্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বুধবার বিকালে স্থানীয়দের খবরে আনুমানিক ২০-৩০ বছরের অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, পরনে ছিলো থ্রি-পিছ। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মর্গের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর