বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। ঘোষিত এই দলে নেই বড় তারকারা।
মূলত করোনার কারণে বাংলাদেশ সফরে আসবেন না জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, এভিন লুইস, শাই হোপ, শেলডন কটরেল, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরান।
যার ফলে তুলনামূলক কম অভিজ্ঞদের নিয়ে দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে হতাশ হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
তিনি বলেন, ওদের দল দেখে অবাক হয়েছি। আমরা দীর্ঘদিন পর মাঠে নামতে যাচ্ছি। ভেবেছিলাম ওরা ওদের সেরা দলটা পাঠাবে। সবাই এমনটা প্রত্যাশা করেছিল।
তবে অপেক্ষাকৃত দুর্বল দল পাঠালেও তাদের ছোট করে দেখছেন না এই টাইগার অধিনায়ক। পূর্ণশক্তির দল আসলে যে পরিকল্পনা নিয়ে নামতে হতো, বাংলাদেশ সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এস.জি