বিএনপি ভুল করেছে: তোফায়েল

বিএনপির রাজনীতিতে ভুল ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীন নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার (৩০ ডিসেম্বর) সরকারের দুই বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি অনলাইনে যুক্ত হন।

তোফায়েল আহমেদ বলেন, সেদিন যদি নির্বাচন করতো তাহলে বিএনপির এই অবস্থা হতো না। তখন খালেদা জিয়া বলেছেন, এমন নির্বাচন করবেন যাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে তিনি পার্লামেন্টে যাবেন। আজকে বিএনপির করুন অবস্থা।

তিনি আরও বলেন, ভোলা জেলায় এখন বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর