দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কৌতিনহো

বছর শেষ হওয়ার আগে বড় ধরণের দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দলটির তারকা ফুটবলার ফিলিপ্পে কৌতিনহো হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে এইবারের মুখোমুখি হয় বার্সা। বার্সার হোঁচট খাওয়ার ম্যাচে হুট করেই হাঁটুতে চোট পান কৌতিনহো। এরপর মাঠ ছাড়তে হয় তাকে।

হাঁটুর চোটের কারণে এবার কৌতিনহোকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে। তার বাঁ পায়ের হাঁটুতে আর্থ্রোস্কোপিক সার্জারি করা হবে। তবে কবে বা কখন কৌতিনহোর অস্ত্রপচার হবে সে ব্যাপারে কিছু জানায়নি বার্সা কর্তৃপক্ষ।

লা লিগায় ভালো পজিশনে নেই বার্সেলোনা। ১৫ ম্যাচে সাত জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে আছে তারা। লা লিগার শিরোপা জেতা তাদের জন্য কঠিন হয়ে গেছে। এর মধ্যেই এমন বড় দুঃসংবাদ পেল দলটি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর