গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে পৌর সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন ভূঞা, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু, জাহাঙ্গীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
বার্তাবাজার/এ.আর