টাঙ্গাইলে দুই ক্লিনিক মালিককে জরিমানা

ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় টাঙ্গাইল শহরের দুই ক্লিনিক মালিককে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের পাইলট ক্লিনিক ও ভিক্টোরিয়া ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর