রাজশাহীতে বিএনপির সমাবেশে হাতাহাতি

রাজশাহীতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে নিজেদের মাঝে হাতাহাতিতে জড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনেই এই ঘটনা ঘটে। সমাবেশের আয়োজন করেছিল রাজশাহী মহানগর বিএনপি।

জানা যায়, সমাবেশ চলাকালে সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন। তাকে তোয়াক্কা না করে নেতাকর্মীরা তার সামনেই জড়ায় হাতাহাতিতে। তুচ্ছ ঘটনা নিয়ে এমন ঘটনায় উত্তেজন ছড়িয়ে পড়ে মুহুর্তেই। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সূত্র জানায়, সমাবেশের প্রথম সারিতে বসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর