গাড়ি দুর্ঘটনার শিকার আজহারউদ্দিন

সাবেক ভারতীয় অধিনায়ক ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। রাজস্থানের সুরওয়ালে বুধবার সকালে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

সৌভাগ্যবশত কোনো ধরণের আঘাত পাননি আজহারউদ্দিন। তার ব্যক্তিগত সহকারীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট প্রশাসকের ভূমিকায় রয়েছেন আজহারউদ্দিন। তিনি বর্তমানে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন।

ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে মিলিয়ে ৪৩৩ ম্যাচে ২৯টি সেঞ্চুরির সাহায্যে ১৫ হাজার ৫৯৩ রান করেন আজহারউদ্দিন। ভারতকে ১৭৪টি ওয়ানডে ও ৪৭টি টেস্টে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর