আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আউয়ালকে গণসংবর্ধন

বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় পাবনা বেড়া কৃতি সস্তন, প্রখ্যাত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম এ আউয়ালকে গণসংবর্ধনা দিয়েছে বেড়ার সর্বস্তরের জনগণ।

আজ বুধবার বিকেলে বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজ্জিুল হক’র সভাপমতিত্বে মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, অধ্যাপক ডাঃ এম এ আউয়াল এর সহধর্মিনি ডাঃ হোসনে আরা, ক্ষেতুপাড়া ইউনিয়নের আ.লীগের সভাপিত ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, আধ্যাপক আব্দুল মজিদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী’রা।

সংবর্ধনা দেওয়ার আগে নেতাকর্মীরা দুই শতাধিক মোটরসাকেল ও গাড়ি বহর বেডা গুরুপুণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিচারণমূলক সভায় মিলিত হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর