ওয়েস্ট ইন্ডিজ ‘ক্রিকেটের বরপুত্র’খ্যাত ব্রায়ান লারা এবার নিজের পছন্দের পাঁচজন বোলারের নাম জানিয়েছেন। এদের মধ্যে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ২ জন করে ও শ্রীলঙ্কার ১ জন রয়েছেন।
লারা যাদের বিপক্ষে খেলেছেন সেখান থেকেই পাঁচজনকে বাছাই করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেরা পাঁচ বোলারের তালিকা দিয়েছেন লারা। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটা তার ব্যক্তিগত পছন্দ।
লারার সেরা পাঁচের দুইজন পাকিস্তানি হলেন- কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও তারই সতীর্থ পেসার ওয়াকার ইউনুস। লারা পছন্দের তালিকায় রেখেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন ও পেসার গ্লেন ম্যাকগ্রাকে।
সেরা পাঁচের বাকি একজন হলেন- শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। লারা জানিয়েছেন, তিনি সেরার ক্রমে নয় বরং নিজের পছন্দ অনুযায়ী পাঁচজনকে বেছে নিয়েছেন।
বার্তাবাজার/এস.জি