মাগুরায় শ্রীপুর সরকারি কলেজ মুক্তমঞ্চে বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন উপজেলার ৮টি ইউনিয়ন থেকে পৃথক পৃথক র্যালি ও আনন্দ শোভাযাত্রা করে শ্রীপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সালাহউদ্দীন, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলিনুর মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্যই নিজেদের অর্থায়নে পদ্মা সেতুসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এ ধরা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তরা।
বার্তাবাজার/এ.আর