ফিলিস্তনের অবরুদ্ধ পশ্চিম তীরের নবী মুসা নামের মসজিদে উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে ও মদপান করে পার্টির আয়োজন করে একদল তরুণ তরুণী। এই নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোস্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা এই ডিজে পার্টির আয়োজন করেছে তারাই প্রকাশ করেছে ভিডিওটি।
সেখানে দেখা যায়, কিছু যুবক যুবতী ‘নবী মুসা’ মসজিদের ভেতর উচ্চ শব্দে ওয়েস্টার্ন গান বাজাচ্ছে। গানের তালে নাচের পাশাপাশি মদপানও চলছে দেদারছে।
তবে এই অনুষ্ঠানের আয়োজন করায় আটক করা হয়েছে চারজনকে। তারা হলেন- অনুষ্ঠানটি পরিচালনাকারী ডিস্ক জাকি, (ডিজে) সামা, আল-হাদী এবং আবদ আল-হাদী।
ইসলামি বিধানমতে ফিলিস্তিনি মদপান ও নারী-পুরুষের একত্রে নাচগান কড়াকড়িভাবে নিষেধ করা আছে। এসবের মাঝেও তারা কিভাবে এইরকম কাজ করলো তা নিয়ে বইছে ব্যাপক সমালোচনার ঝড়।
তবে আটককৃতদের দাবি তারা দেশটির পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েই এই অনুষ্ঠান করেছেন।
বার্তাবাজার/এসজে