নির্মাণের ২দিনের মধ্যেই ধসে পড়ল গাইড ওয়াল

কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকৌশলীর উদাসীনতা ও ঠিকাদার নিম্ন মানের অপরিকল্পিত কাজ করায় নির্মাণের ২দিন পরেই ধসে পড়ল ব্রীজের গাইড ওয়ালসহ পাইলিং।

জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার বালাবাড়ী মালেক মোড় থেকে সাদুল্যা মোড় পর্যন্ত ১৪’শ ৩০ মিটার রাস্তার কাজে নালার পাড় ব্রীজ সংলগ্ন গাইড ওয়াল ও পাইলিং এর ৩০ মিটারের কাজ করেন। কিন্তু নিম্ন মানের উপকরণ ব্যবহার করায় এবং এলজিইডির উদাসীনতা ও দায়িত্বের গাফলতির কারণে গাইড ওয়াল ধসে পড়ে।

এলজিইডির তত্ত্বাবধানে মালেক মোড় থেকে সাদুল্যা মোড় পর্যন্ত ১৪’শ ৩০ মিটার রাস্তার কাজে ৪১ লক্ষ ৯০ হাজার ৩১৪ টাকা ব্যয়ে কাজ শুরু করে কুড়িগ্রাম যাত্রাপুরের মেসার্স সরকার ট্রেডার্স।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, নিম্ন মানের উপকরণ ব্যবহার করায় এবং সঠিক ভাবে তত্ত্বাবধান না করায় এমনটা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রফিকুল ইসলাম বলেন, গাইড ওয়াল নির্মাণের পর পরই বালু দেয়ার কারণে এমন সমস্যা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর