অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত।
আগামী ৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত। তৃতীয় টেস্টের দলে ফিরছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তৃতীয় টেস্টে ভারতের একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন।
একাদশে দেখা যাবে রোহিতকে। কেননা ওপেনার মায়াঙ্ক আগারওয়াল দুই টেস্টে ভালো পারফর্ম করতে পারেনি। এদিকে ফর্ম খারাপ যাচ্ছে হনুমা বিহারীর। তার পরিবর্তে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল।
সে দলে জায়গা পেলে ভারতের ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হবে। পেস আক্রমণে একটি পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েন পেসার উমেশ যাদব।
ইনজুরি কাটিয়ে যাদব দলে ফিরতে না পারলে অভিষেক হতে পারে থাঙ্গারসু নাটরাজনের। তার সাদা বলের পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এবার লাল বলের ক্রিকেটেও দেখা যেতে পারে তাকে।
বার্তাবাজার/এস.জি