যশোর বিমান বন্দরে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর)সকালে হাজার হাজার নেতা কর্মীরা এই সংবর্ধনায় উপস্থিত থেকে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন।
ঢাকা থেকে একটি বেসরকারি বিমানে চড়ে যশোর বিমান বন্দরে পৌছালে যশোর জেলা, সদর ও শহর যুবলীগ এবং জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের বকুলতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতারা।
এরপর যশোর জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তারা কম্বল বিতরণ ও মাস্ক বিতরণ করেন। এ সময় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, ব্যারিস্টার সেলিম আফতাফ জজ এমপি, মৃণাল কান্তি জোয়ার্দার, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, যশোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দীন মিঠু, যুবলীগ নেতা কেরামত আলী প্রমুখ।
বার্তাবাজার/পি