রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদক বিরোধী এক অভিযানে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত সকলেই মাদক বিক্রয় ও সেবনের সাথে জড়িত।

অভিযানকালে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ৫২৬ পিস ইয়াবা, ১৪২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৭৮ গ্রাম গাঁজা, ১ লিটার মদ ও ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা হতে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর