কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি প্রকল্প)’র বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন প্রকল্পে’র বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আসিব আহসান বলেন, ইএএলজি প্রকল্প শুরু থেকেই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের আইন ও বিধিমালা মেনে কাজ করে যাচ্ছে।
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীগণের দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরীর কাজ করা হচ্ছে।
চলতি বছর কোভিড-১৯ এর পরিবর্তিত পরিস্থিতির কারনে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন সাময়িক ব্যাহত হতে পারে কিন্তু আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিকে মোকাবিলা করে নতুন উদ্যোমে কার্যক্রম পরিচালনার আহবান জানান তিনি। অসমাপ্ত কার্য়ক্রমগুলো চলতি বছরের মধ্যে সমাপ্ত করার জন্য উপস্থিত অংশগ্রহনকারীগণকে আহবান জানান।
এ সময় প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো: মতিউর রহমান প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যেমে উপস্থাপন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলার ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৩০টি ইউপি সচিব এবং জেলা পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট সরকারী বেসরকারী কর্মকর্তারা।
বার্তাবাজার/পি