বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

কালো দিবসের আহ্বান অবিলম্বে ভোট ডাকাতির সংসদ ও সরকার পদত্যাগ কর, গণতান্ত্রিক পরিবেশে দ্রুত নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলুন এই শ্লোগান কে সামনে রেখে আজ দুপুরে বাম গণতান্ত্রিক জোট আওয়ামী ফ্যাসিবাদ হটাও এই দাবীতে কালো পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে ডিবি রোডে অবস্থান কর্মসুচী পালন করে।এসময় বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গোলাম রব্বানী, ইসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর