দুঃসময় পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় দলের পেসার শফিউল ইসলামের। একের পর এক ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইনজুরিতে পড়েন তিনি।
ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছিল শফিউলকে। এবার চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। পিঠের চোট বেশ ভালোভাবেই ভোগাচ্ছে শফিউলকে।
এবার ইনজুরি সারাতে ভারতে যেতে হচ্ছে তাকে। ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন শফিউল। দ্রুততম সময়ের মধ্যেই ভারতে যেতে চান তিনি।
ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিবেচনায় নেই শফিউল। তাকে ছাড়াই দল সাজাবে নির্বাচকরা।
বার্তাবাজার/এস.জি